সতেজ

জিংক সালফেট (মনোহাইড্রেট), দস্তা ৩৬%, সালফার ১৭.৫%

 

অভাবজনিত লক্ষণ

  • ফসলের কচি পাতার মধ্য শিরা বিশেষ করে গোড়ার দিকে সাদা হয়ে যায়।
  • পুরাতন পাতার মরিচা পড়ার মতো ছোট ছোট দাগ দেখা যায় এবং পরে বাদামী রং ধারন করে।
  • পাতার আকার ছোট হয়, কোন কোন পাতার কিনারা কুঁচকে যায়।
  • ফসলের বৃদ্ধি কমে যায় এবং ফসল দেরীতে পরিপক্ক হয়।
  • ধানের কুশি কম হয় এবং ফলন হ্রাস পায়।
  • যে সকল জমি সারা বছর ভেজা থাকে সে সকল জমির মাটিতে জিংক এর অভাব দেখা যায়।

 

প্রয়োগ ক্ষেত্র

ধান, গম, ভুট্টা, ইক্ষু, আলু, মরিচ, পেঁয়াজ, রসুন, পান, ঢ়েঁড়স, সীম, পটল, সরীষা, বাদাম, সয়াবীন, তুলা, চা, ডাল, বেগুন, টমেটো, বাধাঁকপি, ফুলকপি, তরমুজ, আনারস, পেঁপে, আম, কলা ইত্যাদি।

 

উপকারিতা

  • উদ্ভিদের পাতা সবুজ ও সতেজ করে।
  • ফসলের স্বাভাবিক বৃদ্ধিতে সহায়তা করে।
  • ধানের কুশির সংখ্যা বৃদ্ধিতে সহয়তা করে।
  • ইহা ফুল, ফল ও বীজের আকৃতি গঠনে সহায়তা করে।
  • দানা জাতীয় ফসলের দানা পুষ্ট করে।
  • সর্বোপরি ফসলের উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করে।

 

একর প্রতি মাত্রা

৩ কেজি

Scroll to Top