মূল উপাদান: ক্লোরোপাইরিফস ৪৮ ইসি
প্রতি লিটারে ৪৮০ গ্রাম ক্লোরপাইরিফস সক্রিয় উপাদান বিদ্যমান।
সাবধানতা: স্বাদ ও গন্ধ নেয়া, শরীরে লাগানো, গলধঃকরণ করা নিষেধ। এটি ক্ষেতে স্প্রে করার সময় ধূমপান, আহার এবং পানীয় গ্রহণ করবেন না। খালি গায়ে, বাতাসের বিপরীতে ও দুপুরের তীব্র রোদে স্প্রে করবেন না। স্প্রে করার সময় প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জাম ব্যবহার করুন। খালি বোতল নষ্ট করে মাটিতে পুঁতে ফেলুন। ডায়ামেট ৪৮ ইসি জমিতে প্রয়োগের পর অন্তত ১৪ – ২১ দিনের মধ্যে ফসল খাবেন না এবং ২৪ ঘন্টা পর্যন্ত মানুষ ও অন্য প্রাণী জমিতে ঢুকতে দেবেন না।
বিষক্রিয়ার লক্ষণ: অস্থিরতা, বমি বমি ভাব, শ্বাস কষ্ট, চোখের মনি ছোট হওয়া, লালা নিঃসরণ, তল পেটে ব্যথা ইত্যাদি।
প্রাথমিক চিকিৎসা: চোখে পড়লে ১০-১৫ মিনিট ধরে পানির ঝাপটা দিন। গায়ে লাগলে প্রচুর সাবান পানি দিয়ে ধুয়ে ফেলুন। খেয়ে ফেললে সাথে সাথে বমি করান। অচেতন রোগীকে বমি করাবেন না। ভুল করে বা ইচ্ছাকৃত গলধঃকরণ করলে কীটনাশকের বোতলসহ ডাক্তারের পরামর্শ নিন।
প্রতিষেধক: এট্রোপিন সালফেট।
সংরক্ষণ: বোতলের মুখ বন্ধ করে শিশু, অন্যান্য প্রাণী ও খাদ্য সামগ্রী থেকে দূরে শুষ্ক ও ছায়াযুক্ত নিরাপদ স্থানে সংরক্ষণ করুন।
প্রয়োগ ক্ষেত্র ও মাত্রা:
| ফসল | বালাই | মাত্রা | ||
| ৫ শতাংশ জমির জন্য ১০ লিটার পানিতে | একরে | হেক্টরে | ||
| ধান | বাদামি গাছ ফড়িং | ১০ মিলি | ২০০ মিলি | ৫০০ মিলি |
| আলু, মরিচ, কপি | কাটুই পোকা | ৩০ মিলি | ৬০০ মিলি | ১.৫ লিটার |
| চা | উই পোকা | ৮০ মিলি | ১.৬ লিটার | ৪ লিটার |
কার্যকারিতা:
- ডায়ামেট ৪৮ ইসি এর প্রতি লিটারে ৪৮০ গ্রাম ক্লোরোপাইরিফস সক্রিয় উপাদান বিদ্যমান।
- ইহা স্পর্শক, পাকস্থলীয় ও শ্বাসরোধক গুণসম্পন্ন কীটনাশক।
- ইহা ব্যাপক পরিসরে ক্ষতিকারক কীট পতঙ্গ দমন করে।
- ইহা মাটির পোকা মাকড় দমনে অধিক কার্যকর।
- ইহা পোকার কোলিন স্টারেজ এনজাইম নিঃসরণে বাধা প্রদান করে।
- ইহা নিউরো টক্সিন হিসেবে কাজ করে।










