মূল উপাদান: ডায়াফেনথিউরন ৫০ এসসি
প্রয়োগ ক্ষেত্র ও মাত্রা:
| ফসল | বালাই | মাত্রা | ||
| ৫ শতাংশ জমির জন্য ১০ লিটার পানিতে | একরে | হেক্টরে | ||
| চা | লাল মাকড় | ১০ মিলি | ২০০ মিলি | ৫০০ মিলি |
| শিম, বেগুন | জাব পোকা ও মাকড় | ১০ মিলি | ২০০ মিলি | ৫০০ মিলি |
| তুলা | জাব পোকা ও মাকড় | ১৫ মিলি | ৩০০ মিলি | ৭৫০ মিলি |
কার্যকারিতা:
- ইউনিস্টার ৫০ এসসি এর প্রতি লিটারে ৫০০ গ্রাম ডায়াফেনথিউরন সক্রিয় উপাদান বিদ্যমান।
- ইহা একটি স্পর্শক ও পাকস্থলীয় ও স্থানীয়ভাবে অনুপ্রবেশ গুণসম্পন্ন কীটনাশক।
- ইহা লাল মাকড় ও জাব পোকা এবং ডিমসহ ধ্বংস করে।
- ৭২ ঘন্টা পর পর ২-৩ বার স্প্রে করলে মাকড়ের ডিম সমূলে ধ্বংস হয়। ফলে ক্ষেত সুরক্ষিত থাকে।








