মূল উপাদান: ডাইমেথয়েট ৪০ ইসি
প্রয়োগ ক্ষেত্র ও মাত্রা:
| ফসল | বালাই | মাত্রা | ||
| ৫ শতাংশ জমির জন্য ১০ লিটার পানিতে | একরে | হেক্টরে | ||
| শিম, সরিষা | জাব পোকা | ১০-২০ মিলি | ২০০-৪০০ মিলি | ৫০০-১০০০ মিলি |
| ধান | পামরি পোকা | ২০ মিলি | ৪০০ মিলি | ১ লিটার |
| আম | হুপার পোকা | ২০ মিলি | ৪০০ মিলি | ১ লিটার |
কার্যকারিতা:
- ইউমেট ৪০ ইসি এর প্রতি লিটারে ৪০০ গ্রাম ডাইমেথয়েট সক্রিয় উপাদান বিদ্যমান।
- ইহা স্পর্শক, অন্তর্বাহী ও পাকস্থলীয় ক্রিয়া সম্পন্ন অরগানো ফসফরাস জাতীয় কীটনাশক।
- ইহা কীটনাশক ও মাকড়নাশক হিসেবেও কাজ করে।
- ইহা তীব্র গন্ধযুক্ত তাই পোকা মাকড় সহজে ক্ষেতে প্রবেশ করতে পারে না।










