মূল উপাদান: পেন্ডিমেথালিন
প্রয়োগ ক্ষেত্র ও মাত্রা:
| ফসল | বালাই | মাত্রা | ||
| ৫ শতাংশ জমির জন্য ১০ লিটার পানিতে | একরে | হেক্টরে | ||
| আলু | আগাছা | ৪০ মিলি | ৮০০ মিলি | ২ লিটার |
| পেঁয়াজ | আগাছা | ৪০ মিলি | ৮০০ মিলি | ২ লিটার |
| ধান | আগাছা | ৫০ মিলি | ১ লিটার | ২.৫ লিটার |
কার্যকারিতা:
- হারভেস্টার ৩৩ ইসি এর প্রতি লিটারে ৩৩০ গ্রাম পেন্ডিমেথালিন সক্রিয় উপাদান বিদ্যমান।
- ইহা একটি কার্যকরী নির্বাচিত আগাছানাশক ।
- ইহা আগাছা জন্মানোর পূর্বেই জমিতে প্রয়োগ করা হয়।
- ইহা আগাছার অঙ্কুরোদগমে বাধা প্রদান করে।
- ইহা অধিকাংশ একবর্ষজীবি ঘাষ এবং কিছু চওড়া পাতা বিশিষ্ট আগাছা দমনে কার্যকরী।
- ইহা জমিতে প্রয়োগের পর হালকা সেচ দিতে হয়।
- আলু ও পেঁয়াজের ক্ষেত্রে বীজ ও চারা রোপনের ০-৫ দিনের মধ্যে ইহা প্রয়োগ করতে হয়।
- ধানের চারা রোপনের ০-৫ দিনের মধ্যে ১-২ ইঞ্চি পানি থাকা অবস্থায় ইহা প্রয়োগ করতে হয়।


